রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হলো রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাত্নন শিক্ষার্থীদের নেটওয়ার্ক RPI Alumni Association (RPIAA) - Rangpur এর এক্সিকিউটিভ কমিটির মিটিং,
যার শিরোনাম ছিলো “The RPIAA Roundtable”।
সভার মূলমন্ত্র ছিলো —
“A meeting where everyone has an equal voice.”
সভাটি ইঞ্জিনিয়ার মো: তৌহিদূর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন:
“RPIAA কেবল প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা নয়, বরং এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যা পেশাগত উৎকর্ষতা, সামাজিক দায়বদ্ধতা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমাদের প্রত্যেকের মতামত সমানভাবে মূল্যবান এই চেতনা থেকেই আমাদের এগিয়ে যেতে হবে।”
সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার কৌশল, শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ প্রোগ্রাম চালু, বৃত্তি তহবিল গঠন, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি, এবং আন্তর্জাতিক অ্যালামনাই নেটওয়ার্ক বিস্তারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে সংগঠনকে জাতীয় উন্নয়নের সহায়ক শক্তিতে রূপান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভাটি সমাপ্ত হয় ঐক্য, সহযোগিতা এবং সবার সমান অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়ে।
www.rpiaa-rangpur.org
The Engineers Network.

